সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

ছাত্রলীগ নেতা ফারুককে অটোরিকশা উপহার প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
ছাত্রলীগ নেতা ফারুককে অটোরিকশা উপহার প্রধানমন্ত্রীর


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নোয়াখালীর কবিরহাটের সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুককে একটি অটোরিকশা কিনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৯ মে) ফারুকের কাছে ওই অটোরিকশা পৌঁছে দেন সরকারি কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নোয়াখালীর কবিরহাট উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা দরিদ্র আনোয়ার হোসেন ফারুককে একটি অটোরিকশা কিনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে নোয়াখালীর জেলা প্রশাসক তাকে এ অটোরিকশাটি হস্তান্তর করেন।

এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা ফারুকের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন একরামুল করিম চৌধুরী। এছাড়া নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এর বাইরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুরোধে তাকে গাজীপুর সিটি করপোরেশন কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

আনোয়ার হোসেন ফারুক কবিরহাট উপজেলার পদুয়া গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে। মোহাম্মদ উল্যার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে ফারুক দ্বিতীয়। মা, স্ত্রী, চার কন্যাসন্তানের সংসারের দায়িত্ব ফারুকের কাঁধে।

সংসার চালাতে নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগের দুঃসময়ের নেতা আনোয়ার হোসেন ফারুক এখন অর্থাভাবে রিকশা চালান। সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে এলে প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি ছাত্রলীগের সাবেক এই নেতাকে কাজে উৎসাহ দিতে অটোরিকশাটি উপহার দেন।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom