শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার শিশুদের মাতৃদুগ্ধ নিশ্চিতে সারাবছর সচেতনতা কার্যক্রমের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর CWG 2026: India’s finest day in Glasgow yet! Six medals, 10 boxing finalists and 23-medal tally secured | Commonwealth Games News Top Ent News, July 31: Jana Nayagan Hit By Cauvery Protests In Karnataka, Ramayana Trailer Finds Fans In Pakistan | Bollywood News ভূঞাপুরে অবৈধভাবে চাল বিক্রির অভিযোগে চেয়ারম্যান-মেম্বার এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ধর্মের আড়ালে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সাকি কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত

ছোট গাড়িতে এবার থেকে ডিসকাউন্ট দেবে সরকার, government discount in small car sales | প্রযুক্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯৭ সময় দেখুন


Last Updated:

Car Sales- আসলে এক্ষেত্রে ছোট গাড়ির দাম এবং বিমা প্রিমিয়াম কমানোর জন্য কর হ্রাসের প্রস্তাব ছিল। এর ফলে ভারতের মতো মূল্য সংবেদনশীল বাজারে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন।

News18News18
News18

কলকাতা : সেই ২০১৭ সাল নাগাদ Goods and Services Tax (GST) আসার পর থেকে সবথেকে বড় সংস্কারের জন্য প্রস্তুতি নিয়েছে ভারত। আসলে এক্ষেত্রে ছোট গাড়ির দাম এবং বিমা প্রিমিয়াম কমানোর জন্য কর হ্রাসের প্রস্তাব ছিল। এর ফলে ভারতের মতো মূল্য সংবেদনশীল বাজারে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, কেন্দ্রীয় সরকার ছোট পেট্রোল ও ডিজেল গাড়ির উপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ এবং স্বাস্থ্য ও জীবন বিমা প্রিমিয়ামের উপর জিএসটি ৫ শতাংশ করার পরামর্শ দিয়েছে। আর অক্টোবর মাসে যদি GST Council এই প্রস্তাবে অনুমোদন দেয়, তাহলে নতুন কর পরিকাঠামো বাস্তবায়িত হবে দীপাবলির সময় থেকেই।

ছোট গাড়ির উপর নজর:

ছোট গাড়ি সাধারণত লম্বায় বা দৈর্ঘ্যে ৪ মিটারের কম হয়। আর এই ধরনের গাড়িতে সাধারণ ভাবে থাকে 1200cc (পেট্রোল) এবং 1500cc (ডিজেল) ইঞ্জিন। তবে এই সেগমেন্টের ক্ষেত্রে সেলস গ্রোথ অনেকটাই কমে গিয়েছে। কারণ গ্রাহকরা এখন বড় এবং ফিচারে সমৃদ্ধ SUV কেনার দিকে আরও বেশি করে ঝুঁকছেন। নতুন জিএসটি রেটের কারণে ছোট গাড়িগুলি অনেকটাই সস্তা হয়ে যাবে। ফলে বাজারে এর চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। Maruti Suzuki-র মতো গাড়ির নির্মাতারাও এই নয়া জিএসটি রেটের দিকে মনোনিবেশ করতে মুখিয়ে রয়েছে।

বড় গাড়ির জন্য জিএসটি সংস্কারের কথাও ভাবছে সরকার। বড় ইঞ্জিন থাকা গাড়িগুলির ট্যাক্স বর্তমানে প্রায় ৫০ শতাংশের আশপাশে (২৮ শতাংশ জিএসটি এবং ২২ শতাংশ পর্যন্ত সেস)। যা ৪০ শতাংশে নামিয়ে আনা যেতে পারে। মোট কর ৪৩-৫০ শতাংশের মধ্যে আনার জন্য অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

বিমাও বেশ সস্তা হবে:

স্বাস্থ্য এবং জীবন বিমা প্রিমিয়ামের উপর জিএসটি ১৮ শতাংশ থেকে ৫ শতাংশে কমানো হতে পারে। কিংবা তা সম্পূর্ণ রূপে মকুবও করা হতে পারে। টু-স্ল্যাব জিএসটি কাঠামোর দিকে প্রস্তাবিত পরিবর্তন একটি বৃহত্তর সরলীকরণ অভিযানের অংশ। সরকার বর্তমান ফোর-স্ল্যাব ব্যবস্থা (৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ) বাতিল করে মাত্র দুটি হারে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে: ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। ২৮ শতাংশের স্ল্যাবটি বাদ দেওয়া হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/

Car Sales : গ্রাহকদের জন্য দারুণ সুখবর! ১০ শতাংশ দাম কমাতে চলেছে সরকার, ছোট গাড়ি কিনলেই এখন বিরাট লাভ 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom