মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৭৮ সময় দেখুন
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অটোরিকশা কেনার জন্য ছোট ভাইয়ের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ নিয়ে ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

শুক্রবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা ছগির পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. মুছা (৫৫) পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার বাড়ি দোহাজারী পৌরসভায়।

পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সারাবাংলাকে জানান, ২০১৩ সালে মুছা একটি সিএনজি অটোরিকশা কেনেন। এসময় ছোট ভাই আব্দুল বায়েজের কাছ থেকে মুছা এক লাখ টাকা ধার নিয়েছিলেন। সেই ধার সুদে-আসলে ১৪ লাখ টাকা হয়েছে দাবি করে বায়েজ তার বড় ভাইয়ের কাছে টাকা ফেরত চান। এ নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।

তিনি বলেন, ‘গত (বৃহস্পতিবার) রাতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। সকালে বাড়ির সামনে চা দোকানে বসেও দুই ভাই ঝগড়া করেন। তখন উপস্থিত লোকজন তাদের শান্ত করেন। রাতে এ বিষয়ে দুই ভাইয়ের উপস্থিতিতে এলাকার মুরব্বীরা বৈঠক করার কথা জানিয়েছিলেন। এসময় বায়েজ সেখান থেকে চলে যায়। আধাঘন্টা পর ফিরে আসে। এরপর বাড়িতে দুই ভাইয়ের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়।’

ওসি জানান, বায়েজের হাতে যে ছোরা ছিল সেটা মুছা এবং পরিবারের লোকজন খেয়াল করতে পারেননি। ঝগড়ার একপর্যায়ে বায়েজ মুছাকে ছুরিকাঘাত করে। পরিবারের সদস্য এবং স্থানীয়রা মিলে আহত মুছাকে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর ফাঁকে বায়েজ মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।

পলাতক বায়েজকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ করেনি বলে ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom