বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

জঙ্গলে পাওয়া শিশু অরণ্যের জন্মদিনে কেক নিয়ে হাজির হলেন কালীগঞ্জ থানার সাবেক ওসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
জঙ্গলে পাওয়া শিশু অরণ্যের জন্মদিনে কেক নিয়ে হাজির হলেন কালীগঞ্জ থানার সাবেক ওসি


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ::

জঙ্গলে কুড়িয়া পাওয়া শিশু অরন্যের জন্মদিনে কেক নিয়ে হাজির হলেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার সাবেক ওসি আনোয়ার হোসেন। ২০১৫ সালের ১৭ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের একটি বাঁশ বাগানের মধ্য থেকে শিশু অরণ্যকে উদ্ধার করেন ওসি।

শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো, নাম দেওয়া ও তাকে পোশাক কিনে দেওয়ার কাজটি তিনিই করেন। এরপর গোপালপুর গ্রামের বশির আমেনা দম্পতির কাছে শিশু অরণ্য কে দত্তক দেন। হাটি হাটি পা পা করে আজ অরণ্য
ছয় বছরে পদার্পণ করেছে। ৬ বছর অতিক্রম করলেও শিশু অরণ্যকে ভুলেননি ওসি আনোয়ার। শুক্রবার দুপুরে ঠিক তার জন্মদিনে কেক নিয়ে বাড়িতে হাজির হন তিনি।

ওসি আনোয়ার হোসেন বর্তমান ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কালীগঞ্জ থানা থেকে বদলি হয়ে নড়াইল ও মেহেরপুর জেলায় থাকা অবস্থায়ও ওসি আনোয়ার হোসেন বিভিন্ন দিবসে শিশুটির জন্য উপহার সামগ্রী পাঠাতেন। শিশু অরণ্য এর জন্মদিন উপলক্ষে শুক্রবার দুপুরে বাড়িতে কেক কেটে এক উৎসব আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সিআইডির এএসপি সরাফত উল্লাহ, ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ মাহফুজুর রহমান মিয়া, কোলা ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেনসহ এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিশু অরন্যের খেলার সাথীরা।

ডিবি পুলিশের (ওসি) আনোয়ার হোসেন জানান, শিশুদের প্রতি সবারই অন্য রকম ভালবাসা থাকে। তাছাড়া আমি সেখানে থাকা অবস্থায় শিশুটিকে জঙ্গলে পড়ে পেয়েছিলাম। তাকে একটি পরিবারের কাছে দত্তক দিয়েছি। সে কেমন আছে, তা জানতে ইচ্ছা হয়? সেজন্য বিভিন্ন সময়ে তাকে উপহার সামগ্রী পাঠিয়ে থাকি। দায়িত্ববোধ ও মানবিক বিষয় থেকে অরণ্যের প্রতি আমার ভালবাসা জন্ম নিয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর