শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জনগণকে জিম্মি করা রাষ্ট্রের কাজ নয়: আ স ম রব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
জনগণকে জিম্মি করা রাষ্ট্রের কাজ নয়: আ স ম রব


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে জনগণকে চরম দুর্ভোগে ঠেলে দেওয়ার অনৈতিক সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘মেগা প্রজেক্টের মেগা অপচয় বন্ধ করে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে জনগণের পাশে দাঁড়ানোই হবে সরকারের রাজনৈতিক কর্তব্য।’

শনিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে আ স ম রব বলেন, ‘সরকার জ্বালানি তেলে গত সাত বছরে ৪০ হাজার কোটি টাকা মুনাফা করেছে। গত সাত বছর সরকার মুনাফার পরিবর্তে জ্বালানি তেলের মূল্য কমিয়ে জনগণের পাশে দাঁড়ায়নি। জনগণের কাছ থেকে মুনাফার ফায়দা লুটা রাষ্ট্রের কর্তব্য নয়। উন্নয়নের আড়ালে প্রতিটি মেগা প্রজেক্টে হাজার হাজার কোটি টাকার অপচয় হচ্ছে। আর জনগণের দুঃসময়ে রাষ্ট্র জ্বালানি খাতে ভর্তুকি দিতে পারবে না এটা গ্রহণীয় নয়। জনগণকে জিম্মি করা রাষ্ট্রের কাজ নয়।’

জনসাধারণের দুঃসময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দেশের অধিক সংখ্যক মানুষকে বড় ধরনের ঝুঁকিতে ফেলে দেবে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জনসাধারণের যাপিত জীবনে কি ধরনের প্রভাব পড়বে গণবিচ্ছিন্ন সরকার তা বিবেচনা করতেও অক্ষম, বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তিনি জনগণের স্বার্থে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর