রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

জনগণের কাছে গ্রহণযোগ্যরাই নৌকার মনোনয়ন পাবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
জনগণের কাছে গ্রহণযোগ্যরাই নৌকার মনোনয়ন পাবে: প্রধানমন্ত্রী


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে তারাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা বেশি বা কতটুকু জনগণের জন্য কাজ করেছেন এবং তাদের আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছেন আমরা সেটাই বিবেচনায় নেই। সেটা বিবেচনায় নেই বলেই নির্বাচনে জয়ী হয়ে মানুষের জন্য কাজ করতে পারি।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ ও যুক্তরাজ্য সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য তুলে ধরেন তিনি। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি বলেন,  দুর্যোগ মোকাবিলায় আমাদের কত নেতাকর্মী জীবন দিয়েছে। এই করোনার সময় আমাদের অনেক সংসদ সদস্য এবং অনেক নেতা-কর্মী মানুষের সেবা করতে গিয়ে জীবন দিয়েছেন। আর আমরা সরকারের পক্ষ থেকে প্রশাসনকে কাজে লাগাই, কিন্তু  সঙ্গে যদি জনগণ সম্পৃক্ত না হয় আর দল যদি সুসংগঠিত না থাকে কোনো সমস্যা মোকাবিলা করা কিন্তু কঠিন হয়ে যায়। আমরা পারি একটাই কারণে, আমাদের সুসংগঠিত রাজনৈতিক দল আছে এবং আমাদের কর্মীরা নিবেদিত প্রাণ। আমরা যখনই যে ব্যাপারে তাদের ডাক দিয়েছি তারা ছুটে গেছে মানুষের পাশে।

করোনা মহামারি কৃষকের ধান কাটা থেকে শুরু করে মানবতার সেবায় ব্রত হয়ে দলের নেতা-কর্মীদের কাজ করারও প্রসঙ্গ তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, কাজেই মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে সেটাই আমরা বিবেচনা করব এবং আমি প্রতি ছয় মাস অন্তর অন্তর সার্ভে (জরিপ) করি। কারো পরিস্থিতি একটু খারাপ হলে মুখের উপর বলে দেই, আপনার অবস্থা কিন্তু খারাপ। এখানে এই জায়গায় এই কাজ করতে হবে। আমরা সচেতন বলেই কিন্তু আমরা ইলেকশনে জনগণের আস্থা পাই, ভোট পাই, জয়ী হই।

সারাবাংলা/এনআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর