রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘জনগণের প্রতি আস্থা থাকলে উপজেলা নির্বাচনে আসুন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৩০ সময় দেখুন
‘জনগণের প্রতি আস্থা থাকলে উপজেলা নির্বাচনে আসুন’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক রাজনীতির কারণে নির্বাচন থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, আবার বড় বড় কথা বলে। তারা বলে নৌকা নাকি ডুবতে বসেছে, সেজন্য আমরা উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক দিচ্ছি না। যারা নৌকা দেখলে জলাতঙ্ক রোগীর মত ভয় পায়, কাঁপতে থাকে, যাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় তাদের যদি সাহস থাকে তারা যেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের ধানের শীষ যদি এতই জনপ্রিয় হয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হোক।

বুধবার ( ৩ এপ্রিল) দুপুরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, গত সাতই জানুয়ারি দেশে একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জনপ্রিয়তা না থাকায় বিএনপি জামাত অংশগ্রহণ করেনি। তারা জানে দেশের মানুষ তাদের ভোট দেবে না। স্থানীয় নির্বাচনে আমরা চাই জনপ্রিয় ভালো মানুষ নির্বাচিত হোক। আওয়ামী লীগ চায় নির্বাচনে সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক হোক।

বিএনপির নেতা মঈন খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার প্রতি আমার অনুরোধ যদি সাহস থাকে তাহলে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করে তারপর বড় বড় কথা বলুন। জনগণের প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে প্রমাণ করুন আপনাদের জনপ্রিয়তা আছে। নতুবা নির্বাচন থেকে পালিয়ে বড় বড় কথা বলে মানুষের কাছে হাসির পাত্র হবেন না।

বিএনপির উদ্দেশে নাছিম বলেন, অসৎ কথা বলে বিভ্রান্তি ছড়াবেন না, সাম্প্রদায়িক রাজনীতি করে ফায়দা লোটার চেষ্টা করবেন না। অগ্নি-সন্ত্রাস করে দেশের মানুষকে হত্যা করবেন না। সত্যের পথে, মুক্তিযুদ্ধের চেতনার পথে রাজনীতি করার জন্য আপনাদের আহ্বান জানাই। দেখুন বাংলাদেশের মানুষ আপনাদের অপকর্ম, পাপকে ক্ষমা করে দিয়ে আপনাদের সমর্থন করে কিনা। সত্য কথা বলুন, গণতন্ত্রের পথে হাঁটুন।

রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি প্রমুখ।

এর আগে সকালে বাহাউদ্দিন নাছিম বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহিলা আওয়ামী লীগের শাড়ী বিতরণ অনুষ্ঠানে এবং দুপুরে রাজধানীর আবুজর গিফারী কলেজ মাঠে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন। ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির খাদ্য সামগ্রী বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর