রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘জনগণের মন জয়ে যুবদল যাবে ঘরে-ঘরে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৭৭ সময় দেখুন
‘জনগণের মন জয়ে যুবদল যাবে ঘরে-ঘরে’


লক্ষ্মীপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের মন জয় করতে ঘরে-ঘরে যাবে যুবদলের নেতাকর্মীরা। তারা মানুষের কথা শুনবেন। আগামীর দেশ পরিচালনায় বিএনপি ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে তুলে ধরবে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা যুবদলের অধীনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

শহরের মিয়াজী মার্কেটে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমানের সভাপতিত্বে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন।

রায়পুর উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী ও যুগ্ম-আহ্বায়ক আকবর হোসেন সম্রাটের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর