শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

জনগণ পরিবর্তন চায়: নজরুল ইসলাম খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
জনগণ পরিবর্তন চায়: নজরুল ইসলাম খান


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশের জনগণ বর্তমান সরকারের পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (৭ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় আয়োজিত দোয়া-মাহফিলে তিনি এসব কথা বলেন। পবিত্র শবে বরাত উপলক্ষে এ দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি।

নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণ এই সরকারের পরিবর্তন চায় এবং তারা বিশ্বাস করে যদি তাদের ভোটে সরকার নির্বাচিত হতো, তাহলে জনগণের কষ্ট হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারত না। তারা (সরকার) দুই মাসের মধ্যে তিনবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। রাষ্ট্রের সর্বক্ষেত্রে লুটপাট করা হচ্ছে এবং অর্থ পাচার করা হচ্ছে। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়।’

তিনি বলেন, ‘দেশের মানুষ একটি অত্যাচারী, একটি অনির্বাচিত, একটি অহংকারী সরকারের অধীনে। তাদের অপশাসনের কারণে আজ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ, ছোট ব্যবসায়ী আজ জীবন নির্বাহ করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই সরকারের গণবিরোধী সিদ্ধান্তের কারণে মানুষ আজ দুঃসহ হয়ে পড়েছে।’

‘এই পবিত্র সবে বরাতে আমাদের প্রার্থনা হবে এই দুঃশাসন, এই অপশাসন, এই অত্যাচার, এই নির্যাতন, এই জুলুম থেকে স আমাদের যেন মুক্তি দেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে বিষয়টি অর্জন করেছিলাম- আমরা ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করব। আল্লাহ যেন আমাদের সেই অর্জনকে ফিরিয়ে দেন। যেটা এই সরকার লুট করে ফেলেছে’- বলেন নজরুল ইসলাম খান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে দোয়া-মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর