শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

জবিতে সংঘর্ষের ঘটনায় তথ্য-ভিডিও আহ্বান তদন্ত কমিটির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৫৫ সময় দেখুন
জবিতে সংঘর্ষের ঘটনায় তথ্য-ভিডিও আহ্বান তদন্ত কমিটির


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীদের কাছে তথ্য ও ভিডিও ক্লিপ আহ্বান করেছে।

শুক্রবার (৭ আগস্ট) তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তফা হাসানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জুলাই শহিদ একরামুল হক সাজিদের মা সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান চলাকালে কেন্দ্রীয় অডিটোরিয়ামের বাইরে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে কারও কাছে ঘটনার কোনো তথ্য, ছবি বা ভিডিও ক্লিপ থাকলে তা তদন্ত কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

তথ্য বা ভিডিও পাঠানোর সময় তথ্যদাতার পরিচয় উল্লেখ করতে হবে। তবে প্রশাসন জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

তথ্য ও ভিডিও পাঠানোর জন্য নির্ধারিত ই-মেইল: [email protected]। তথ্য ও ভিডিও জমা দেওয়ার শেষ সময় আগামী ১১ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর