আন্তর্জাতিক ডেস্ক
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৬) অংশ নেওয়া বিশ্ব নেতাদের পরিবেশ বিপর্যয়ের এই জরুরি অবস্থায় জোর পদক্ষেপ নিয়ে ভবিষ্যত প্রজন্মকে আশার আলো দেখানোর আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
সংবাদমাধ্যম বিবিসির জন্য রেকর্ড করা এক বার্তায় ওই আহ্বান জানান ক্যাথলিক খ্রীস্টানদের ধর্মগুরু।
ভ্যাটিকান থেকে বিবিসি রেডিও ৪-এর থট ফর দ্য ডে অনুষ্ঠানের জন্য রেকর্ড করা বক্তৃতায় পোপ কোভিড-১৯ মহামারি, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সংকটসহ নানান ব্যাপার উল্লেখ করে বিশ্ব নেতাদের মনোযোগ আকর্ষণ করে পোপ বলেন, চ্যালেঞ্জগ মোকাবিলার সুযোগ যেন বৃথা না যায়।
পোপ বলেন, বিচ্ছিন্নতাবাদ, সুরক্ষাবাদ এবং শোষণ হটিয়ে এ সংকট মোকাবিলা করতে পারি। তাদের মধ্যে পরিবর্তনের বাস্তব সুযোগ সৃষ্টি করা যেতে পারে। বিশ্বের জন্য দায়িত্বের একটি নতুন বোধ জাগ্রত করা দরকার। জলবায়ু পরিবর্তনের অভূতপূর্ব হুমকির বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়া পরিবর্তন করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
জলবায়ু পরিবর্তন নিয়ে পোপ ফ্রান্সিস যে উদ্বিগ্ন এই বার্তা তারই একটি অনুস্মারক বলে মনে করছে বিবিসি। এর আগে বিভিন্ন বক্তৃতায় জলবায়ু সংকটের কথা তুলে ধরেছেন পোপ।
সারাবাংলা/একেএম