বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

জলবায়ু বিপর্যয়ে ৫০ বছরে মারা গেছে ২০ লাখ মানুষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
জলবায়ু বিপর্যয়ে ৫০ বছরে মারা গেছে ২০ লাখ মানুষ


আন্তর্জাতিক ডেস্ক

গত ৫০ বছরে জলবায়ু বিপর্যয়জনিত কারণ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, দাবদাহে বিশ্বে ২০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সময়ে প্রাকৃতিক বিপর্যয়ে সারাবিশ্বে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩ লাখ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার। বুধবার (১ সেপ্টেম্বর) জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা জরিপটি প্রকাশ করেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাণ ও অর্থনৈতিক ক্ষতির উপর এযাবতকালে সবচেয়ে বিস্তৃত পর্যালোচনা এটি। জরিপটিতে ১৯৭৯-২০১৯ এর মধ্যে ঘটে যাওয়া প্রায় ১১ হাজারটি প্রাকৃতিক বিপর্যয়ের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ সময়ের মধ্যে ১৯৮৩ সালে ইথিওপিয়ার খরাও রয়েছে, যাতে ৩ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়া রয়েছে ২০০৫ সালের হ্যারিকেন ক্যাটরিনা— যার কারণে আর্থিক ক্ষতি হয়েছে ১৬ হাজার ৩৬১ কোটি ডলার।

জরিপটিতে দেখা গেছে, প্রাকৃতিক বিপর্যয়ের সংখ্যা ও তীব্রতা দিন দিন বাড়ছে। ১৯৭০ দশকের তুলনায় সাম্প্রতিক দশকে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে।

দুর্যোগ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্থিক ক্ষতির পরিমাণও। ১৯৭০ দশকে যেখানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হতো প্রায় ১৭ হাজার ৫৪০ কোটি মার্কিন ডলার, সেখানে ২০১০ দশকে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ ৩৮ হাজার কোটি ডলারের বেশি।

তবে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা এবং আর্থিক ক্ষতির পরিমাণ বাড়লেও দিন দিন প্রাণহানির সংখ্যা কমছে। ১৯৭০ দশকে যেখানে মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি, সেখানে ২০১০ দশকে মৃত্যু হয়েছে প্রায় ১৮ হাজার মানুষের।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব পেটেরি তালাস বলেন, দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ায় মৃত্যুহার উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে।

ওই জরিপে দেখা যায়, ৫০ বছরে মোট প্রাণহানির ৯১ শতাংশের বেশি উন্নয়নশীল দেশগুলোতে ঘটেছে। এর অর্থ হলো, বিশ্বে অর্ধেকেরও দেশে দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তির ব্যবহার হয় না।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর