শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট Record-breaker Kylian Mbappe becomes the first player ever to score eight goals in two different FIFA World Cups | Football News Phoebe Bridgers, Ricky Martin & Taylor Swift’s Posse: How Madison Square Garden Secretly Profiled VIPs, Gay Celebs | Hollywood News তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ডেঙ্গু সচেতনতার সেমিনার নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০ দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হলো নতুন ৫ দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে নতুন পাঁচ দেশ। দেশগুলো হলো-বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লাটভিয়া ও লাইবেরিয়া। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের অপর ১০টি দেশ অস্থায়ী। এর মধ্যে পাঁচটি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়।

মঙ্গলবার (৩ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে পাঁচ দেশকে নির্বাচিত করা হয়। দেশগুলো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের মেয়াদে দায়িত্ব পালন করবে।

এর আগে, গত সোমবার (২ জুন) সাধারণ পরিষদ ১৯৩ সদস্যের এই সংস্থার ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে সাবেক জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবককে নির্বাচিত করেছে। এই অধিবেশন শুরু হবে আগামী সেপ্টেম্বরে।

নতুন নির্বাচিত হওয়া বাহরাইন সাধারণ পরিষদে ১৮৬, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮টি দেশের ভোট পেয়েছে।

ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আসনগুলো আঞ্চলিক ভিত্তিতে বরাদ্দ করা হয়। কিন্তু প্রার্থীরা তাদের গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও তাদের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন জিততে হয়।

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদই জাতিসংঘের একমাত্র সংস্থা যা নিষেধাজ্ঞা আরোপ এবং বলপ্রয়োগের অনুমোদন দেওয়ার মতো আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে।

সংস্থাটির স্থায়ী সদস্য হলো পাঁচটি- যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

আগামী বছর আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়েনা এবং স্লোভেনিয়ার স্থলাভিষিক্ত হবে বাহরাইন, কঙ্গো, লাটভিয়া, লাইবেরিয়া এবং কঙ্গো।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom