বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

জাতিসংঘ সভাপতির পদ বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে ফিলিস্তিনের কৃতজ্ঞতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৫২ সময় দেখুন
জাতিসংঘ সভাপতির পদ বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে ফিলিস্তিনের কৃতজ্ঞতা


ঢাকা: ফিলিস্তিনের পক্ষে থাকতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাস।

শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাস এক বার্তায় এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।

বার্তায় ফিলিস্তিন দূতাবাস আরও উল্লেখ করে, প্রার্থিতা প্রত্যাহারের এই মহৎ পদক্ষেপটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটায়, যা আমাদের দুই জাতির মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনঃনিশ্চিত করে।

ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এবার সরে এলেও ভবিষ্যতে এই পদের জন্য বাংলাদেশ আগ্রহী থাকবে বলে জানিয়েছে সরকার।

সূত্র জানায়, প্রায় চার বছর আগে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে। তবে, সম্প্রতি ফিলিস্তিন ওই পদের জন্য প্রার্থী হওয়ায় বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এর আগে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছিলেন, ‘দুর্ভাগ্যবশত, এ বিষয়ে আমার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, তবে ভ্রাতৃত্ব থাকা দেশগুলোর মধ্যে এ ধরনের প্রতিযোগিতা আমাকে গর্বিত বা খুশি করে না।’

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা আমরা দিয়েছি চার বছরে আগে। আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল সাইপ্রাসের। তবে ফিলিস্তিন অনেক পরে এতে যোগ দেয়। তারা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। যোগাযোগ করাটা স্বাভাবিক ছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর