শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, ১০ ফুট উচ্চতার সুনামির শঙ্কা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ সময় দেখুন
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, ১০ ফুট উচ্চতার সুনামির শঙ্কা


জাপানে আনুমানিক ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর দেশটির উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে উপকূলে আনুমানিক ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পটি জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের একটি বড় অংশকে কাঁপিয়ে দেয়। এরপর হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রশাসনিক অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির উৎসস্থল ছিল আওমোরি প্রশাসনিক অঞ্চল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে উপকূলে, যা মাটির ৫০ কিলোমিটার (৩০ মাইল) গভীরে অবস্থিত।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom