শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জাপায় একের পর এক চমক আসছে: বিদিশা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৯৫ সময় দেখুন
জাপায় একের পর এক চমক আসছে: বিদিশা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নতুন বছরে জাতীয় পার্টিতে (জাপা) ‘একের পর এক চমক’ আসছে বলে অগ্রিম বার্তা দিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

শনিবার (১ জানুয়ারি) এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাপার ‘পুনর্গঠন প্রক্রিয়ার’ স্বঘোষিত নেত্রী এ বার্তা দেন। জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ছেলে এরিক এরশাদসহ অংশ নেন বিদিশা।

তিনি বলেন, ‘আর মাত্র কয়েক মাস পরেই এরিকের বয়স ২১ হবে। অপেক্ষা করুন। চমকের পর চমক আসবে সামনে। ভুলে গেলে চলবে না, এরশাদ সাহেব সেনা পরিবারের একজন সদস্য ছিলেন। তিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান। এরিক আজ একা না। এরিকের সঙ্গে সেনাবাহিনীর চৌকস অফিসার এবং এরশাদকে যারা ভালোবাসে, তারা আছে।’

বিদিশা বলেন, ‘আপনারা জানেন রওশন এরশাদ খুব অসুস্থ। তিনি ব্যাংককে আছেন। কিন্তু দেখা যাচ্ছে এরই মধ্যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন, তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার থেকে রওশন এরশাদের ছবি মুছে ফেলেছেন। এই অমানবিক কাজটা আসলে তাকেই মানায়। সুতরাং সাদ, এরিক- এরাই হবে আগামী দিনের লাঙ্গলের ধারক ও বাহক। পিতার চেয়ারে শুধু ছেলেদেরই শোভা পায়। ছেলেরাই পারে বাবার মান রক্ষা করতে, অন্য কেউ নয়।’

অনুষ্ঠানে যোগ দেওয়া জাতীয় পার্টির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমি একা না, এইটা ভাবলে আমার কাজের গতি বেড়ে যায়। আপনাদের সাহসেই আমার আজকের এই দুর্গম পথচলা। আমি কথা দিচ্ছি, আপনাদের উপদেশ মেনেই আমি সামনের পথ পাড়ি দেব। আমি বলতে চাই, তারা সাবধান হয়ে যান, যারা দলের পদ-পদবী বিক্রি করে বিদেশে গাড়ি বাড়ি করছেন। আপনাদের প্রত্যেকের আমলনামা আমাদের কাছে আছে। সময়মতো জাতিকে দেখাব।’

দল ‘পুনর্গঠন’ প্রসঙ্গে বিদিশা বলেন, ‘আমাদের ৩০টি জেলায় ইতোমধ্যেই কমিটি গঠন হয়ে গেছে। ৬৪ জেলার কমিটি গঠন হলেই আমরা ঢাকায় বৃহত্তর কর্মসূচি দেব। আর সেই কর্মসূচির মধ্য দিয়েই নেতা নির্বাচিত হবে। কিন্তু পার্টি আগের মতোই থাকবে। আমরা কারও জন্য থেমে থাকব না। আমি এখনও কাউকে বহিষ্কার করিনি। আমার দরজা সবার জন্য খোলা। ছেলে এরিককে নিয়ে দল ‘পুনর্গঠনের কাজে’ সারাদেশে যাব।’

সভাপতির বক্তব্যে এরিক বলেন, ‘আজ আমার বাবা নেই, কিন্তু আপনারা আছেন। আপনাদের হাত ধরেই আমি আমার লক্ষ্যে পৌঁছাব, আপনাদের কাছে আমি এতটুকুই চাই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিকদার আনিসুর রহমান, ওয়াদুদ দিদার, শাহজাহান সিরাজ, হাবিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শিবলী রহমান, আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় ইসলামী মহাজোটের আলতাফ হোসেন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এজেড/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর