শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জাপা পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৭১ সময় দেখুন
জাপা পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাতীয় পার্টির সাবেক এমপি ও জাপা পুনর্গঠন প্রক্রিয়ার মুখপাত্র জাফর ইকবাল সিদ্দিকী বারিধারা প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিদিশা সিদ্দিক বলেন, ‘আমি, কাজী মামুনুর রশিদ ও এরিক সিএমএইচে ম্যাডাম রওশন এরশাদকে দেখতে গিয়েছিলাম। তিনি খুবই অসুস্থ। কথা বলতে পারেন না। তার নাকে-মুখে পাইপ লাগানো। এরিক যখন বড় মা বলে ডাকল তখন তিনি গোঙরানি দিয়েছেন। চোখ থেকে পানি পড়েছে। এ সময় আমি ম্যাডামকে কথা দিয়ে এসেছি, হুসেইন মুহম্মদ এরশাদ যেভাবে জাতীয় পার্টিকে ভালবাসতেন সেভাবেই আমি জাপাকে ভালোবেসে যাব। আমি ম্যাডামকে কথা দিয়ে এসেছি, সারাদেশে জাতীয় পার্টি পুনর্গঠনে কাজ করব। দলটির নেতাকর্মীদের আবার জাগ্রত করব।’

তিনি বলেন, ‘দেশ গড়ার লক্ষ্যে আমি শক্তিশালী একটি ফ্লাটফরম তৈরি করব। ম্যাডামকে আরও কথা দিয়ে এসেছি, আপানার সন্তানদের আমি দেখে শুনে রাখব। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর ম্যাডাম দলের চেয়ারম্যানই থাকবেন। তিনি সুস্থ হয়ে ফিরে এলে জাপার দায়িত্ব তিনিই পালন করবেন।’

আরও পড়ুন-

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর