বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

জাবির শিক্ষক নিয়োগ ২০ জুন পর্যন্ত স্থগিতের নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৭০ সময় দেখুন
জাবির শিক্ষক নিয়োগ ২০ জুন পর্যন্ত স্থগিতের নির্দেশ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে অনলাইনে মৌখিক পরীক্ষার মাধ্যমে ছয় শিক্ষক নিয়োগের কার্যক্রম আগামী ২০ জুন পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২০ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) এ বিষয়ে এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনিক আর হক ও সৈয়দা নাসরিন। জাবির পক্ষে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

গত ১০ জুন দর্শন বিভাগে ছয় শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাখার আর্জি জানিয়ে শিক্ষা সচিব, ইউজিসির চেয়ারম্যান, জাবি উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি জাবির দর্শন বিভাগে ছয়জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয়। এ জন্য আগামী ১২ জুন অনলাইনে সিলেকশন বোর্ড (মৌখিক পরীক্ষা) আহ্বান করা হয়। করোনার সময় যেখানে শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পাচ্ছে না, সেখানে তড়িঘড়ি করে অনলাইনে মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে হঠকারী সিদ্ধান্ত বলে এটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন জাবির দর্শন বিভাগের শিক্ষকরা।

এরপরও নিয়োগ প্রক্রিয়া স্থগিত না করায় তাদের এ বিষয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের জবাব না পেয়ে রিট দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom