রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

জামালপুর বিশুদ্ধ পানি সরবরাহসহবিভিন্ন সমস্যা চিহিৃত করণের উপর কর্মশালা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
জামালপুর বিশুদ্ধ পানি সরবরাহসহবিভিন্ন সমস্যা চিহিৃত করণের উপর কর্মশালা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে বিশুদ্ধ পানির অভাবে সৃষ্ট নাগরিক সমস্যা দূরীকরণসহ বিভিন্ন বিষয়ে এক কর্মশালা করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। একই সাথে কর্মশালায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও সর্বসাধারণের জন্য অনুন্মুক্ত ডিসি পার্ক নিয়েও সমস্যা চিহ্নিত করে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় এ কর্মশালা শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত। জামালপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে বিশুদ্ধ পানি না থাকায় দুঃখ প্রকাশ করে অবিলম্বে সেখানে সুপেয় পানির ব্যবস্থা করার বিষয়ে অভিমত ব্যক্ত করেন বক্তারা। একই সাথে এ স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধে স্টেশন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

এছাড়া শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। এ সমস্যা দূরীকরণে প্রশাসনিক তৎপরতা জোরদার ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করার আহ্বান জানান বক্তারা।

জামালপুর পৌরসভায় অপ্রতুল ডাস্টবিন এবং যেসব আছে সেসব ডাস্টবিন নোংরা থাকায় স্বাস্থ্যের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ জন্য পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

কর্মশালায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জল মাহমুদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম, ময়মনসিংহ রিজওনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিকসহ আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জল মাহমুদ দ্রুততম সময়ের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের আশ্বাস দেন। টিকিট কালোবাজারি বিষয়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর