বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধের শঙ্কা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৮০ সময় দেখুন
জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধের শঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক

জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া, এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস ম্যুলার। তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নর্ডস্ট্রিম ১ পাইপলাইনের গ্যাস সরবাহ বন্ধ হয়ে যেতে পারে।

তার সন্দেহ, গ্যাস লাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য যে ১১ দিন সময় দরকার তা দীর্ঘায়িত করতে পারে রাশিয়া। এর পেছনে থাকবে রাজনৈতিক উদ্দেশ্য।

তিনি বলেন, রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দিলে বিষয়টিকে খুব গুরুত্বসহকারে দেখতে হবে এবং গ্যাসের ব্যবহার কমিয়ে আনতে হবে।

প্রসঙ্গত, ইউক্রেনে হামলার পর ইউরোপের দেশগুলোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে বেশ কয়েকটি দেশে গ্যাস রফতানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। ধারণা করা হচ্ছে, বিভিন্ন নিষেধাজ্ঞার জবাবেই এমন পদক্ষেপ নিয়েছে রুশ প্রশাসন।

তবে ম্যুলার আশ্বস্ত করে বলেন, রাশিয়া সরবরাহ বন্ধ করে দিলে শুধু গ্যাসের ওপরই চাপ পড়বে। বিদ্যুৎ এবং জ্বালানি তেলের সংকট তৈরি হবে না।

তাছাড়া এমন পরিস্থিতি তৈরি হলে জার্মানিতে কোনো গ্যাস থাকবে না বিষয়টি এমন নয়। এসময় নেদারল্যান্ডস এবং নরওয়েকে জার্মানির গ্যাসের সম্ভাব্য উৎস হিসেবে উল্লেখ করেন।

জার্মানির ভেল্ট আম সনটাগ পত্রিকাকে তিনি বলেন, গ্যাস সংকট শুরু হলে বাসা-বাড়িতে শুধু জরুরি প্রয়োজনে দিনের একটি নির্দিষ্ট সময় গরম পানি সরবরাহের ব্যবস্থা রাখা হবে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর