শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

জিএম কাদেরের দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশ স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১২৯ সময় দেখুন
জিএম কাদেরের দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশ স্থগিত


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশ ৫ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫ ডিসেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ফলে জাপায় জিএম কাদেরের দায়িত্ব পালন আটকে গেল বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (৩০ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। জিএম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম।

এর আগে, গতকাল (২৯ নভেম্বর) নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে গোলাম মোহাম্মদ কাদেরের করা রিভিশন আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদেশে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত নিম্ন আদালতের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। এরপর আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়।

গত ৪ অক্টোবর জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা এবং দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা জাপা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এরপর বিবাদী জি এম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জাল-জালিয়াতির মাধ্যমে ওই বছর ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন।

গত ৫ মার্চ গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা আতাউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সবুর শিকদার, মুক্তিযোদ্ধাবিষয়ক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. আজিজকে বহিষ্কার করেন। ১৪ সেপ্টেম্বর বাদী মশিউর রহমান রাঙ্গাঁকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে বহিষ্কার করেন। অন্যদিকে, ১৭ সেপ্টেম্বর জিয়াউল হক মৃধাকেও জাতীয় পার্টি থেকে বহিষ্কার করেন, যা অবৈধ।

এরপর গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালত জি এম কাদেরের দলীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। পরবর্তী সময়ে শেখ সিরাজুল ইসলাম, কলিম উল্যাহ মজুমদারসহ বেশ কয়েকজন আইনজীবী জি এম কাদেরের পক্ষে জেলা জজ আদালতে আবেদন করেন। আবেদনে জি এম কাদেরের ওপর গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চাওয়া হয়।

গত ২৪ নভেম্বর এ আবেদনের ওপর শুনানির জন্য জেলা জজ আদালতে মিস আপিল দায়ের করা হয়। সেই আবেদন নামঞ্জুর করেন জেলা জজ আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করলে জি এম কাদেরের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর