শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জিমে যেতে ভালো লাগে না, করণীয় কী?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ সময় দেখুন
জিমে যেতে ভালো লাগে না, করণীয় কী?


লাইফস্টাইল ডেস্ক

আমরা যারা অতিরিক্ত ওজন নিয়ে সমস্যায় আছি তারা নানা পদ্ধতিতে ওজন কমাতে চেষ্টা করি। কেউ প্রতিদিনের খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করি, কেউ ব্যায়াম করি বা সাঁতার কাটি। অনেকে আবার প্রশিক্ষণপ্রাপ্ত লোকের পরামর্শ মেনে ওজন কমাতে জিমে দৌড়াই।

কিন্তু দেখা যায় অনেকেই শুধুমাত্র আলসেমি করে জিমে যেতে চায়না। মনে রাখা ভালো যে, ওজন কমানোই জিমে যাওয়ার একমাত্র লক্ষ্য নয়, শারীরিক অবয়ব ঠিক রাখতে বা ডাক্তারের পরামর্শে স্বাস্থ্য ভালো রাখতেও জিমে যাওয়ার অভ্যাস করা ভাল।

আজ তাই জেনে নেই কয়েকটি কৌশল, যা আমাদের সব আলসেমি ঝেড়ে ফেলে জিমে গিয়ে ব্যয়াম করার অভ্যাসটি তৈরি করতে সাহায্য করবে।

শুরুটাই গুরুত্বপূর্ণ

জিমে গেলে সেখানকার ফিট লোকজন আমাকে নিয়ে হাসবে বা জিম ছেড়ে দিলে মোটা হয়ে যাবো এই ভয়ে অনেকেই জিমে যেতে চাননা। শুরু করার সময়ে ঘিরে ধরা দ্বিধা দূর করে জিমে যেতে হবে কারন সেখানে বিশেষজ্ঞ লোকজনের তত্বাবধানে আপনি সঠিক পদ্ধতিতে ব্যায়াম করতে পারবেন আর উপকৃত হবেন।

খেলা হিসাবে নিন

জিমে যাওয়াকে আনন্দময় করতে সেটাকে খেলা হিসাবে নিতে পারেন। যেমন একটা ক্যালেন্ডার নিয়ে সেটাতে রোজ জিম থেকে ফিরে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে রাখতে পারেন। আপনার লক্ষ্য হবে ক্রসচিহ্নগুলোকে যতটা সম্ভব একটানা আর লম্বা করা।

সুন্দর ব্যায়ামের পোশাক কিনুন

কিছু গবেষণা বলে যে লাল রঙের জিমের পোশাক প্রতিদিন জিমে যেতে এবং ওজন কমাতে উৎসাহ দেয়। তাই আসুন জিমে যাওয়ার আগে চমৎকার একসেট জিমের পোশাক কিনি।

বাসার কাছাকাছি জিম খুঁজে বের করুন

আপনার যখন নানা অজুহাতে জিমে যাইতে ইচ্ছা করবেনা, যেমন ধরুন খারাপ আবহাওয়া, যানবাহনের সমস্যা, আজ না কাল যাবো ধরনের চিন্তা আসবে তখন বাসার কাছে জিম থাকলে জিম বাদ পড়বেনা।

পারিপার্শ্বিক অবস্থার দিকে খেয়াল রাখুন

ব্যায়াম করার সময় নিজের প্রিয় গান বা মিউজিক শুনতে পারেন। এতে করে মুডও ভালো থাকবে। বলা হয়ে থাকে ভালো মুডে জিম করলে সফলতার হার বেড়ে যায়।

স্বল্পসময়ের জন্য সদস্যপদ কিনুন

শুরুতেই বছরখানেকের জন্য সদস্যপদ না কিনে চেষ্টা করুন তিনমাসের জন্য সদস্যপদ কিনতে। এই সামান্য কৌশল অবলম্বন জিমের সাফল্যের ব্যাপারে আপনার আগ্রহ বেড়ে যাবে, অনেক টাকাও ব্যয় হবে না, আবার অল্প অল্প করে সাফাল্য পেতে থাকলে জিমে যাওয়ার আগ্রহ খুঁজে পাবেন।

পূর্বপরিকল্পনা তৈরি করুন

কবে, কখন আর কীভাবে জিমে যাবেন, সেখানে গিয়ে কী করবেন সব আগে থেকে লিখে ফেলুন। এতে করে অন্যান্য কাজের পাশাপাশি ব্যায়ামের পদ্ধতির ব্যাপারেও আপনার আগে থেকে ধারনা তৈরি হবে আর প্রথমবারের মতো জিমে যাওয়া নিয়ে দ্বিধা দূর হবে।

জিমের ব্যাগ হাতের কাছেই রাখুন

জিমে যাওয়ার জন্য একসেট পোশাক, পানির বোতল ইত্যাদি গুছিয়ে ব্যাগটি চোখের সামনে রাখুন, যাতে আজ নয় কাল যাবো ধরনের চিন্তা মাথায় আসলেও ব্যাগ দেখে সেটা দূর হয়ে যায়।

সম্ভব হলে একজন ব্যক্তিগত কোচ নিয়োগ দিন

একজন ভালো কোচ নিয়োগ দিলে লক্ষ্য অর্জনের সম্ভাবনা বেড়ে যায়। কারন জিমের মাঝে ফাঁকিবাজি বা আড্ডাবাজি করে সময় নষ্ট করার চিন্তা আসলে কোচ সেটা কখনোই করতে দেননা।

মাসের শেষে নিজের জন্য আনন্দদায়ক কিছু করুন

রেগুলার জিমে গেলে নিজেকে দারুণ একটা উপহার দিন, প্রিয় রেস্টুরেন্ট থেকে ঘুরে আসুন। নিজেই নিজেকে এপ্রিসিয়েট করা খুব জরুরি প্রতিদিন জিমে যাবার অভ্যাস ধরে রাখতে।

নতুন করে আবিষ্কার করুন সঙ্গীকে

নিয়মিত ব্যায়াম করলে শরীরের পাশাপাশি মনও ভালো থাকবে। এতে করে আপনার মধ্যে ইতিবাচক চিন্তা আসবে, যা আপনার আশপাশের মানুষকে ভালো রাখবে। নিজের সঙ্গীর প্রতিও আবার নতুন করে মুগ্ধতা কাজ করবে।

লাইফস্টাইল ডেস্ক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর