স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জিয়াউদ্দিন বাবলু ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিবিদ। আজীবন তিনি দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করেছেন। জাতীয় পার্টির নেতাকর্মীদের হৃদয়ে স্থান করে নিয়েছে। তিনি ছিলেন জাতীয় পার্টির প্রতি নিবেদিতপ্রাণ।
রোববার (৩ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সদ্যপ্রয়াত জিয়াউদ্দিন বাবলুর মিলাদ মাহফিল অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীসহ জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
জি এম কাদের বলেন, ‘জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে দল-মত নির্বিশেষে সবাই এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। এতেই প্রমাণ করে তিনি সবার কাছে ছিলেন গ্রহণযোগ্য।’
এসময় জি এম কাদের মরহুমের আত্মার শান্তি কামনা করে দেশবাসীকে দোয়া করার জন্য অনুরোধ জানান। একইসঙ্গে আগামী শুক্রবার ৮ অক্টোবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের শোকসভায় সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেন।
সারাবাংলা/এএইচএইচ/এমও