বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ সময় দেখুন
জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ আছর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য, সাবেক রাষ্ট্রদূত নজরুল ইলাম খান।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আব্দুল হালিম, আব্দুর রশিদ সরকার, অধ্যাপক ড. শাহিদা রফিক, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, আফরোজা খান রিতা, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ড. মামুন আহম্মেদ, নুর মোহাম্মদ খান, যুগ্ম-মহাসচিব হারুনুর রশিদ, বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শাখাওয়াত হাসান জীবনসহ অনেকে।

বিশেষ এ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হক।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom