শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জিয়ার নাম বিশ্বাসঘাতক হিসেবেই থাকবে: তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
জিয়ার নাম বিশ্বাসঘাতক হিসেবেই থাকবে: তথ্যমন্ত্রী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জিয়াউর রহমানের নাম সব সময় বিশ্বাসঘাতক ও খুনি হিসেবেই জড়িত থাকবে।

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ‘দেশের সকল অর্জনের সাথে জিয়ার নাম জড়িত’ সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘যে পরিমাণ বিশ্বাসঘাতকতা, হঠকারিতা ও খুনের রাজনীতি জিয়াউর রহমান করেছেন, তা বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না। মির্জা ফখরুল সাহেব কথাটা সেভাবে বললে সঠিক হতো।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘হরণ করা গণতন্ত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না, যদি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এরশাদ সাহেবের আধাসামরিক সরকারের পতন না হতো। আওয়ামী লীগের উদ্যোগেই রাষ্ট্রপতি পদ্ধতি সংশোধন করে পার্লামেন্টে বিল পাস করা হয়, না হলে সে সময় খালেদা জিয়া ক্ষমতাহীন প্রধানমন্ত্রী থাকতেন।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমানই দেশে গণতন্ত্র হরণ করেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত জিয়া সামরিকতন্ত্র এবং পরে মার্শাল ডেমোক্রেসি চালু করেছিলেন। জিয়ার দলকারীরা যখন এ কথা বলেন, তখন তারা কীভাবে সংসদে আছেন, সেটি প্রশ্ন। আর মির্জা ফখরুল যে প্রতিদিন সকাল দুপুর বিকেল তিন বেলা উঁচুগলায় গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই বলেন আর অহেতুক সমালোচনা করেন, সেটিই তো প্রমাণ করে দেশে গণতন্ত্রও আছে বাকস্বাধীনতাও আছে।’

সারাবাংলা/জেআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর