সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি বিএনপির


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত এসব কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই কর্মসূচি ঘোষণা দেন।

২৯ মে শনিবার বিকেল সাড়ে ৩টায় জিয়াউর রহমান বীর উত্তমের কর্মময় জীবনের উপর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় অংশগ্রহণ করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ও জাতীয় নেতারা। ভার্চুয়াল এ আলোচনা সভায় যুক্ত থাকবেন সারাদেশের জেলা, মহানগর, উপজেলা/ থানা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

ওইদিন সকাল ১১টায় দলের মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা জিয়াউর রহমানের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ ও জিয়ারত করবেন। বেলা ১২টার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন পর্যায়ক্রমে পুস্পার্ঘ অর্পণ ও জিয়ারত করবে।

এদিন ঢাকা মহানগরের ৪০টি স্থানে ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অসহায়-দুঃস্থদের মধ্যে খাদ্য দ্রব্য ও বস্ত্র বিতরণ করা হবে। বিএনপির মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ সিনিয়র নেতৃরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

৩১ মে দ্বিতীয় দিনের মতো ঢাকা মহানগরীর ৪০টি স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য দ্রব্য ও বস্ত্র বিতরণ করা হবে। বিএনপির মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ সিনিয়র নেতারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এদিন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল (জাসাস) এর উদ্যোগে জিয়াউর রহমানের জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

১ জুন সকাল ১১টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২ জুন দুপুর আড়াইটায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হবে।

এছাড়া ৩ জুন সকাল ১১টায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা, ৪ জুন বাদ আসর গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

৫ জুন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আলোচনা সভা, ৬ জুন সকাল ১১টায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা, ৭ জুন সকাল ১০টায় জাসাসের উদ্যোগে আলোচনা সভা, ৮ জুন জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে আলোচনা সভা, ৯ জুন জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে জিয়ার উপর প্রকাশিত বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত দেশব্যাপী জেলা ও মহানগরীতে সংশ্লিষ্ট ইউনিট বিএনপির উদ্যোগে জিয়ার কর্মময় জীবনের উপর আলোচনা সভা। বিএনপির সিনিয়র নেতারা সরাসরি অথবা ভার্চুয়ালি জেলা ও মহানগরের এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি আরও জানান, জিয়ার ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক পোষ্টার প্রকাশ করা হয়েছে। ৩০ মে বিভিন্ন সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশিত হবে।

সারাবাংলা/এজেড/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom