03
অভিনেত্রী তৃষা কৃষ্ণণ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমার ছেলে জোরো। ক্রিসমাসের সকালে সবাইকে ছেড়ে চলে গেল। যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনেন, জানেন, তাঁরা বুঝতে পারবেন, আমার জীবন এখন অর্থহীন। আমি এবং আমার পরিবার এই ধাক্কা কাটিয়ে উঠতে পারছি না। তাই কিছু সময়ের জন্য কাজ থেকে বিশ্রাম নিচ্ছি।” কমেন্টে অনেকেই সান্ত্বনা দিয়েছেন অভিনেত্রীকে। কেউ কেউ লিখেছেন, “কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।”