শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জুনেই জামা-জুতার টাকা পাবে শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪৪৬ সময় দেখুন
জুনেই জামা-জুতার টাকা পাবে শিক্ষার্থীরা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: স্কুল খুললেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জামা ও জুতা কেনার জন্য টাকা দেওয়া হবে। ‘কিডস অ্যালাউন্স’ হিসেবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এক হাজার টাকা করে পাবে তারা। তবে কোনো কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলেও জুন মাসেই টাকা দিয়ে দেওয়া হবে তাদের। মঙ্গলবার (১ জুন) খবরটি নিশ্চিত করেছে, গণশিক্ষা মন্ত্রণালয় ও উপবৃত্তি প্রকল্প।

এখন পর্যন্ত যে খবর রয়েছে তাতে আগামী ১৩ জুন দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। বিদ্যালয় খুলে দিলে প্রথম সপ্তাহেই শিক্ষার্থীদের জামা-জুতা কেনার জন্য টাকা দেওয়া হবে।

উপবৃত্তি প্রকল্প সূত্র বলছে, ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের উপবৃত্তির টাকা বকেয়া পড়েছিল। সেগুলো এখন বিতরণ চলছে। এ টাকা কয়েকদিনের মধ্যেই বিতরণ শেষ হবে।

এরপর ১০ জুনের পর শুরু হবে শিশুদের দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের টাকা বিতরণ। ১৩ জুন বিদ্যালয় খোলার প্রথম দিনেই তাদের এই টাকা দেওয়া হতে পারে। এজন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। এই টাকা দেওয়া হবে শিক্ষার্থীদের মায়ের নগদ অ্যাকাউন্টে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক মো. ইউসুফ আলী সারাবাংলাকে বলেন, ‘জামা-জুতা কেনার জন্য এককালীন এক হাজার টাকা বিরতণের জন্য আমরা সব প্রস্তুতি সেরে রেখেছি। আমরা চাচ্ছি বিদ্যালয় খোলার প্রথম দিনে তাদের হাতে টাকাটা তুলে দিতে। যদি ওই সময় বিদ্যালয় না খোলা হয় তাহলেও জুন মাসেই টাকা দিয়ে দেবো।

উল্লেখ্য, ১ কোটি ১০ লাখেরও বেশি শিক্ষার্থী প্রধানমন্ত্রীর এই উপহার পাবে। এজন্য সরকারের পক্ষ থেকে ১১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর