রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধনের প্রস্তাব দিলেন সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩২৭ সময় দেখুন
জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধনের প্রস্তাব দিলেন সালাহউদ্দিন আহমদ


ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ‘জুলাই জাতীয় সনদ’-এর ৫ নম্বর দফা সংশোধনের প্রস্তাব দিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এই প্রস্তাব তুলে ধরেন।

স্ট্যাটাসে সালাহউদ্দিন লিখেছেন, ‘জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফা নিম্নলিখিতভাবে সংশোধিত হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ, ছাত্র গণঅভ্যুত্থান–২০২৪ এ আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায়।’

তিনি আরও বলেন, ‘জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু সদস্যও প্রাণ হারায়—তারা গাদ্দার, বিশ্বাসঘাতক। জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে। সুতরাং যৌক্তিক কারণে তাদের বিচার গণঅভ্যুত্থানের যুদ্ধক্ষেত্রেই সম্পন্ন হয়েছে।’

এরপর তিনি সংশোধিত দফার ভাষ্য প্রস্তাব করেন— ‘গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহিদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহিদ পরিবার, আহত বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা— যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ও নিরাপত্তা—নিশ্চিত করা হবে।’

সালাহউদ্দিন আহমদের এই প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জুলাই জাতীয় সনদের বর্তমান ৫ নম্বর দফায় কেবল ‘গণঅভ্যুত্থান ও আন্দোলনে নিহতদের বিচার ও মর্যাদা প্রদানের প্রতিশ্রুতি’ রয়েছে। তবে তার প্রস্তাব সেই দফার ভাষা আরও স্পষ্ট, রাজনৈতিকভাবে তীব্র ও প্রতিশোধমূলক দিক উন্মোচনের আহ্বান হিসেবে দেখা হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর