রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে খেলাফত মজলিসের নতুন কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৫০ সময় দেখুন
জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে খেলাফত মজলিসের নতুন কর্মসূচি


ঢাকা: জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস তৃতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ (যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত) সকল বিভাগীয় শহরে এবং ১৫ অক্টোবর দেশের সকল জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হলো—

  • জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন,
  • জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ,
  • আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
  • জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং
  • জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।

বিবৃতিতে তারা বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত পাঁচ দফা দাবির প্রতি দেশবাসী ব্যাপক সমর্থন জানিয়েছে। এই দাবিগুলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই সরকারের উচিত অবিলম্বে এই দাবিগুলো মেনে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করা।’

তারা আরও বলেন, ‘সরকার এখন পর্যন্ত উল্লিখিত দাবিগুলো মানেনি। তাই বাংলাদেশের সর্বস্তরের জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে থেকে দাবি আদায়ের আন্দোলন জোরদারের আহ্বান জানানো হচ্ছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর