রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জুলাই সনদ বাস্তবায়নে ৮০ শতাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে: রাশেদ খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ সময় দেখুন
জুলাই সনদ বাস্তবায়নে ৮০ শতাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে: রাশেদ খান


ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ৮০ শতাংশ বিষয়ে ইতিবাচক ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের চতুর্থ দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ৮০ শতাংশ বিষয়ে দলগুলোর মধ্যে ইতিবাচক সমঝোতা হয়েছে। বাকি ২০ শতাংশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ঐকমত্য কমিশনের আছে।’

রাশেদ খান জানান, ‘একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। এটি একটি বড় অগ্রগতি।’

তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দলের মধ্যে এখনও পূর্ণ সমঝোতা না হওয়ায় প্রক্রিয়াটি কিছুটা ধীরগতির বলে জানান তিনি। “সরকার তিনটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু সেই তিন দলকে এখনও এক জায়গায় আনা যাচ্ছে না।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশনেই জাতীয় ঐকমত্য কমিশনের এই আলোচনা ও সিদ্ধান্তগুলোকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিতে হবে। তবেই জুলাই সনদ বাস্তবায়নের পথ সুগম হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর