রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টর অফিসে তালা হাইব্রিড পণ্যে হার্টের অবস্থা ভয়াবহ খারাপ হচ্ছে: চিফ হুইপ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম

জুলাই স্মরণে শহিদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৭৫ সময় দেখুন


ঢাকা: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে স্মরণ, শহিদ এবং আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনদের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনের লক্ষ্যে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

সোমবার (৩০ জুন) দিবাগত রাতে সাড়ে ১১টার দিকে তারা কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন। ১২ টার দিকে সমস্বরে হাজারো নেতাকর্মী গেয়ে ওঠেন জাতীয় সংগীত। তার পর পরই জুলাই আগস্টের শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপার্সনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom