মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
Germany vs Paraguay FIFA World Cup match result: Paraguay reach Round of 16 after Germany’s first-ever World Cup shootout defeat | Football News শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট When Bhagyaraj’s India Changed: How His Hindi Films Reflected A New Era | Tamil Cinema News এনজিও বিষয়ক ব‍্যুরো মহাপরিচালক(সচিব) এর ইপসা পরিদর্শন আইনি জটিলতা এড়াতে বিদেশে গিয়ে বছরে ১৫০০ কিডনি প্রতিস্থাপন ৯ কেজি গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইনসহ ২৮ মামলার আসামি পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ জুলাই অভ্যুত্থানের স্মরণে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার হামলা বন্ধে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, পরবর্তী বৈঠক কাতারে Tilak Varma enters unwanted record books after slowest-ever… | Cricket News

জ্বালানি তৈল মজুদ ও ওজনে কম এসব অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৯২ সময় দেখুন
জ্বালানি তৈল মজুদ ও ওজনে কম এসব অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে জ্বালানি তৈল বিক্রির সময় মাপে কম দেওয়ার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ৩৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

সোমবার শমশেরনগর ও ভানুগাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-এর একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কায় কিছু দোকানে তৈল বিক্রি না করা, দোকান বন্ধ রাখা এবং লিটারে কম দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরে কিছু দোকানি মোটরসাইকেল চালকদের কাছে এক লিটার বা আধা লিটার করে পেট্রোল ও অকটেন বিক্রি করছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানের সময় শমশেরনগর চৌমুহনা এলাকায় কৈলাস প্রসাদ তেলীর দোকান প্রথমে বন্ধ পাওয়া যায়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকান খোলা হলে সেখানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তৈল মজুত রয়েছে বলে দেখা যায়। পরবর্তীতে তৈল মাপার যন্ত্র পরীক্ষা করে লিটারে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বলেন, কৈলাস প্রসাদ তেলীর দোকানে মাপে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কমলগঞ্জ উপজেলার আরও তিনটি দোকানকে জরিমানা করা হয়। সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom