বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ::

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ শ্লোগানকে সামনে রেখে নারী-শিশু ধর্ষণসহ সকল প্রকার সহিংসতা বন্ধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তরসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, মানবাধিকার কর্মী, উন্নয়ন কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সেসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমানসহ, বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা, মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা, দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে সরকারসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর