বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

টাইমের প্রচ্ছদে ‘প্রভাবশালী’ হ্যারি-মেগান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ সময় দেখুন
টাইমের প্রচ্ছদে ‘প্রভাবশালী’ হ্যারি-মেগান


আন্তর্জাতিক ডেস্ক

নন্দিত টাইম ম্যাগাজিনের চলতি সংখ্যার সাতটি প্রচ্ছদের একটিতে স্থান পেয়েছেন ব্রিটিশ রাজ পরিবারের সঙ্গে সম্পর্কছিন্ন করে ক্যালিফোর্নিয়ায় থিতু হওয়া প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল।

একইসঙ্গে, টাইমের তৈরি করা ২০২১ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও রয়েছেন এই দম্পতি।

বুধবার (১৫ আগস্ট) টাইম ম্যাগাজিনের বৈশ্বিক সংস্করণ প্রকাশিত হয়েছে। প্রচ্ছদে দেখা যাচ্ছে, সাসেক্সের ডিউক এবং ডাচেস খুব সাধারণ পোষাকে একটি গাছকে পেছনে রেখে দাঁড়িয়ে আছেন।

১০০ প্রভাবশালীর তালিকার ব্যাপারে টাইমের প্রধান সম্পাদক অ্যাডওয়ার্ড ফিলসেনথাল বলেন, ভবিষ্যত পৃথিবী নির্মাণের জন্য কাজ করছেন এরকম কিছু অনবদ্য মানুষ এই তালিকায় স্থান পেয়ে থাকেন।

চলতি বছরের ১০০ প্রভাবশালীর তালিকায় ৫৪ জনই নারী। আইকনস, পাইওনিয়ারস, টাইটানস, আর্টিস্টস, লিডারস, ইনোভেটরস এই কয়েকটি ক্যাটেগরিতে ভাগ করে ১০০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় রয়েছেন ইলেক্ট্রোপপ সঙ্গীত শিল্পী বিলি আইলিস, পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স এবং অলিম্পিকসে অংশ নেওয়া অ্যাথলেট সিমনে বাইলেস। আরও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এছাড়াও তালিকায় রয়েছেন এলন মাস্ক, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর