রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ সময় দেখুন
টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৬

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও সিএনজির সংঘর্ষে বৃদ্ধ ও শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের চাটিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এসময় মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। নিহতরা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালখোলের হিরামুন (৮০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ির আব্দুল্লাহ্ (১৩)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভূঞাপুর উপজেলার মিন্টুর মিয়ার স্ত্রীকে এবং কালিহাতীর সয়া পালিমার মোতালেবের ছেলে রবিউলকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগরদিঘী পরিবহনের একটি বাস এলেঙ্গা হতে আসার পথে এবং এলেঙ্গা মুখী একটি বালু ভর্তি ট্রাক সিএনজিকে ওভারটেক করতে গেলে বাস ট্রাক-মুখোমুখি সংঘর্ষ হয় এবং সিএনজি’র উপরে পড়ে যায়। এতে সিএনজিতে থাকা ৬ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক হিরামুন ও আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি নীল মোঃ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে একটি ট্রাককে সিএনজি ওভার ওভারটেক করতে গেলে ট্রাকটি উল্টে গিয়ে বাস-ট্রাক-সিএনজি সংঘর্ষ হয়। এতে এক বৃদ্ধ ও শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom