বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩৩ সময় দেখুন
টাঙ্গাইলের মির্জাপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম

মোঃমশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রেজাউল করিম। শুক্রবার রাতে তিনি বিদায়ী ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
জগন্মাথ বিশ্বিবদ্যালয় থেকে প্রাণি বিদ্যা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রীধারী রেজাউল করিম ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপপরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। এর আগে তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও টাঙ্গাইল জেলার সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি টাঙ্গাইল জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মমরেজপুর গ্রামে। বিদায়ী ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম ২০২২ সালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মির্জাপুর থানায় যোগদান করে ১ বছর ৫ মাস দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরামর্শ নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত মির্জাপুর গঠনে দায়িত্ব পালন করে যাবেন বলে তিনি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর