শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা মৌলভীবাজারের চার আসনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় Farrhana Bhatt Opens Up On Bonding With Amaal Mallik: ‘My Mom Treats Him Like A Son’ | Television News কিছু আসনে ফলাফল ঘোষণায় বিলম্বের অভিযোগ জামায়াত আমিরের গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম

টাঙ্গাইলে ঘাটাইলে এবার নির্মাণ হতে যাচ্ছে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭ সময় দেখুন
টাঙ্গাইলে ঘাটাইলে এবার নির্মাণ হতে যাচ্ছে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ এশিয়া মহাদেশের সবচেয় বেশি অর্থাৎ ২০১ গম্বুজ মসজিদ টাঙ্গাইলের গোপালপুর নির্মাণের পর এবার ঘাটাইলে ৩৯৯ ফিট সু-উচ্চ মিনারসহ ২৬১ গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম দেওয়া হয়েছে “বায়তুন নূর জামে মসজিদ”। এটি নির্মাণ করা হবে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়েকর সিংগুরিয়া এলাকায়। এ উপলক্ষ্যে সম্প্রতি প্রস্তাবিত এই মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলার আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- ২৬১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা হাফেজ মওলানা মো. ফজলুল রহমান। অতিথি হিসাবে বক্তব্য রাখেন- তেজগাঁ শিল্পাঞ্চল আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ সাইফুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন- হাফেজ মওলানা মো. হুসাইন আহমদ।

প্রায় ৫ বিঘা জমির ওপরে ৩ তলা ও সু-সজ্জিত পাঁচটি মিনার বিশিষ্ট এ মসজিদটি নির্মাণ হবে। ৫টি মিনারের একটি ৩৯৯ ফিট উচ্চতায় দৃষ্টিনন্দন আধুনিক মার্বেল পাথর দ্বারা মেহেরাব, পিলার ও মেঝে নির্মিত হবে। একত্রে ৩০ হাজার মুসুল্লির নামাজের ব্যবস্থাসহ প্রতিটি জায়নামাজের স্থান কারুকাজ দ্বারা নির্ধারিত থাকবে। এছাড়া জেনারেটর’সহ এসির ব্যবস্থা ও মসজিদে ইসলামী জ্ঞান চর্চার জন্য একটি লাইব্রেরী কক্ষ এবং মহিলাদের আলাদা নামাজ আাদায়ের ব্যবস্থা থাকবে। ২৬১ গম্বুজ মসজিদের উদ্যোগ গ্রহণকারী হাফেজ মওলানা মো. ফজলুল রহমান বলেন, আমার বাবা স্বপ্নে আমাকে বলেন একটি মসজিদ নির্মাণ করার জন্য। পরে আমি পাশের গোপালপুরের পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ দেখতে যাই। সেখান থেকে আমার ২৬১ গম্বুজ মসজিদ নির্মাণের ইচ্ছে হয়। আমি এলাকার সকল ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি। যাতে আমি আমার জীবদ্দশায় এই মসজিদটি নির্মাণ করে যেতে পারি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর