সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

টাঙ্গাইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৭৩ সময় দেখুন
টাঙ্গাইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে নিয়ে টাঙ্গাইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের জনসেবা চক্তরে জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি। এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক ড. ইঞ্জি. আহসান হাবীব, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরফুদ্দীন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সরকারি কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দরা মেলার ষ্টল পরিদর্শন করেন। পরে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৬২টি স্টলের মাধ্যমে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom