শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট Record-breaker Kylian Mbappe becomes the first player ever to score eight goals in two different FIFA World Cups | Football News Phoebe Bridgers, Ricky Martin & Taylor Swift’s Posse: How Madison Square Garden Secretly Profiled VIPs, Gay Celebs | Hollywood News তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ডেঙ্গু সচেতনতার সেমিনার নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০ দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

টাঙ্গাইলে নির্বাচন প‌রিদর্শন কর‌লেন ভারতীয় পর্যবেক্ষক দল‌নেতা ধর্মেন্দ্র শর্মা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ সময় দেখুন
টাঙ্গাইলে নির্বাচন প‌রিদর্শন কর‌লেন ভারতীয় পর্যবেক্ষক দল‌নেতা ধর্মেন্দ্র শর্মা

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে টাঙ্গাইলের ভুঞাপু‌রে নির্বাচন পর্যবেক্ষণ ক‌রেন ভার‌তের পর্যবেক্ষক টীমের প্রধান ধর্মেন্দ্র শর্মা। তি‌নি ভার‌তের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার। রোববার (০৭ জানুয়া‌রি) টাঙ্গাইল-২ আস‌নের ভুঞাপুর উপ‌জেলার ভুঞাপুর সরকা‌রি প্রাথ‌মিক‌ বিদ‌্যাল‌য়’সহ বেশ ক‌য়েক‌টি কেন্দ্র প‌রিদর্শন ক‌রেন।

এসময় তি‌নি ভোট কক্ষে প্রবেশ ক‌রে ‌ভোটের বিষ‌য়ে তথ‌্য সংগ্রহ ক‌রেন এবং প্রিজাইডিং কর্মকর্তাদের সা‌থে কথা ব‌লেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে ১২টি উপজেলার ১১টি পৌরসভা ও ১২০টি ইউনিয়ন এবং একটি ক্যাণ্টনমেণ্ট বোর্ডের এক হাজার ৫৬টি কেন্দ্রের ৬ হাজার ৮১০টি কক্ষে ভোটগ্রহন চলছে।

জেলার মোট ৩১ লাখ ৪৬ হাজার ৬৭২জন ব্যক্তি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ১৫ লাখ ৭৭ হাজার ৬০৩জন ও মহিলা ১৫ লাখ ৬৯ হাজার ৪৯ জন এবং ২০জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom