শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৪৫ সময় দেখুন
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
‘পুলিশ- জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে ৪ নভেম্বর, শনিবার সকালে জেলা পুলিশ এবং জেলা কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ উদ্যাগে শহরের কমিউনিটি পুলিশিং অফিস প্রাাঙ্গণ থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর শুভ উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশের সুসজ্জিত বাদক দল ও কমিউনিটি পুলিশিং সকল সদস্যদের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান দাদু ভাই, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
সভায় পুলিশ এবং জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ- ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, মাদক, এসিড নিক্ষেপ, শিশু অপহরণ, নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সন্ত্রাস দমন ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে। কার্যকরী কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়েও আলোকপাত করা হয়। সভাটি সঞ্চালনা করেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য প্রফেসর মিলন মাহমুদ। পরবর্তীতে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং, টাঙ্গাইল এর উদ্যোগে মঞ্চ নাটক “স্বপ্নে ঘেরা মাটি” নাটকের মাধ্যমে কমিউনিটি পুলিশিং সাধারণ জনগণ ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার, সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নিমূল, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ কমিউনিটি পুলিশিং বিষয়ে জনসচেতনামূলক পরিবেশনা মাধ্যমে কমিউনিটি পুলিশিং এর গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরা হয়। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, অন্যান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সখীপুর থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক(এসআই) মো. মনিরুজ্জামান মনিরসহ দুই জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর