রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

টেকনাফে পুলিশ ষ্টেশনে শিশু সহায়তা কেন্দ্রের সেবার মান উন্নয়নে কর্ম- পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ সময় দেখুন
টেকনাফে পুলিশ ষ্টেশনে শিশু সহায়তা কেন্দ্রের সেবার মান উন্নয়নে কর্ম- পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত


আবদুল হামিদ, টেকনাফ প্রতিনিধি ::

কক্সবাজার টেকনাফে পুলিশ ষ্টেশনে শিশু সহায়তা কেন্দ্রের সেবার মান উন্নয়নে কর্ম- পরিকল্পনা প্রনয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সিভিএ ওয়ার্কিং কমিটির আয়োজনে টেকনাফ মডেল থানা, বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় কচুবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয প্রাঙ্গনে এক সভার মাধ্যমে টেকনাফ সদর ইউনিয়নে পরীক্ষামুলকভাবে শিশু সুরক্ষা কর্মসূচির টেকনাফ পুলিশ ষ্টেশনের শিশু সহায়তা কেন্দ্রের মূলত কিভাবে আরো উন্নত, গতিশীল ও অধিক কার্যকরী করা যায় সে বিষয়ে স্থানীয় মাঠ পর্যায়ে এডভোকেসী করার জন্য সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন নামের প্রতিষ্ঠিত টুলস কার্যকরী ব্যবহারের মাধ্যমে শিশু সুরক্ষা কর্মসূচীর নির্বাচিত খাত সম্পর্কিত নীতিমালা এবং সেবা প্রদানের মানদন্ড সম্পর্কে সরকার কর্তৃক শিশু আইন’২০১৩ এর অঙ্গীকারকৃত সেবাসমুহ জনগনের কাছে মানসম্মত ভাবে পৌছে দেবার দায়বদ্ধতা তৈরীতে জনগনকে ক্ষমতায়নে উল্লেখযোগ্য কার্যক্রম বাস্তবায়নের উপর টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনাফ কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি এইচ এম মহিবুল্লাহ, সাধারন সম্পাদক ফাতেমা আক্তার, ইউপি সদস্য রশিদ আলম, টেকনাফ প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, উপজেলা মহিলা বিষষক কর্মকর্তা মোঃ শওকত হোসেন, টেকনাফ মডেল থানার চাইল্ড হেল্প ডেস্ক কর্মকর্তা সাব ইনসপেক্টর রোকসানা মুজাফর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি জামাল উদ্দিন, লোটাস চিসিম, বিশেষ অতিথি হিসেবে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আলম প্রমুখ।

আলোচনা সভায় শিশুর সর্বোচ্চ স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করনে বিজিএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ স্থানীয় মাঠ পর্যায়ে শিশু আইন ২০১৩ সফলভাবে বাস্তবায়নের জন্য কমিউনিটি পর্যায়ে এ্যাডভোকেসীর জন্য সিটিজেন ভয়েস এন্ড একশন (সিভিএ) নামের প্রতিষ্ঠিত টুলস কার্যকরী ব্যবহারের মাধ্যমে শিশু আইন সম্পর্কিত নীতিমালা, টেকনাফ মডেল থানার শিশু সহায়তা ডেস্ক-এ সেবা প্রদানের মানদন্ড অনুযাযী এলাকার জনগনের মধ্যে ব্যাপক সাড়া জাগানোর লক্ষ্যে টেকনাফ উপজেলার সকল ইউনিয়নের জনগনের মধ্যে ব্যাপক সচেতনতা আনয়নে সকলে এগিয়ে আসা উচিত বলে বক্তাগন মনে করেন। পরে টেকনাফ মডেল থানায় শিশু বিষয়ক ডেস্ক এ সেবা প্রদানের ক্ষেত্রে শিশু আইনে যথার্থ অধিকারগুলো ও শিশুর সকল প্রকার কল্যান নিশ্চিতকরনে একটি কর্ম পরিকল্পনা প্রনয়ন করা হয়।

উল্লেখ্য যে, বিজিএস টেকনাফ এরিয়া প্রোগ্রামের মাধ্যমে উপজেলার বাহারছড়া ও টেকনাফ সদর ইউনিয়নের জনগোষ্ঠির আর্থ-সামজিক উন্নয়নে নারী নেতৃত্ব তৈরি, দক্ষতা বৃদ্ধি এবং বিশেষ করে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামজিক নিরাপত্তা বিধানে সার্বিক উন্নয়নে সরকারের উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করেছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিশু ফোরামের মো: ছামির, সেলিনা আক্তার।

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর