সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ট্রান্সফারেবল হলে যথাসময়ে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে: ডা. জাহিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন
ট্রান্সফারেবল হলে যথাসময়ে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে: ডা. জাহিদ


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। প্রয়োজন ও উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে তাকে বিদেশে নেওয়া হবে বলে জানান মেডিকেল বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলে চিকিৎসক জাহিদ হোসেন তার সামনে সর্বশেষ চিকিৎসা আপডেট তুলে ধরেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকের দেখার পরবর্তীতে উনাকে (খালেদা জিয়া) যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে— মেডিকেল বোর্ড মনে করে, তখনই সেই যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।’

তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় বর্তমানে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বড় আন্তর্জাতিক মেডিকেল টিম কাজ করছে। মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডা. জাফর ইকবাল।

যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক রফিকউদ্দিন আহমেদ, অধ্যাপক জন হ্যামিল্টন ও ড. হামিদ রব। যুক্তরাজ্য থেকে রয়েছেন অধ্যাপক জন প্যাট্রিক, অধ্যাপক জেনিফার ক্রস ও ডা. জুবাইদা রহমান।

ডাক্তার জাহিদ জানিয়েছেন, বেগম জিয়ার জটিল শারীরিক অবস্থা বিবেচনায় তার প্রতিটি চিকিৎসা ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী এবং ‘ট্রান্সফারেবল’ পরিস্থিতি তৈরি হলেই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে বোর্ড জানায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর