মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

ট্রাম্পের বিরাট সিদ্ধান্ত, তলানিতে পৌঁছে গেল টাকার দাম! ‘নতুন যুদ্ধের’ আশঙ্কায় বিশ্ব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


Last Updated:

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে গোটা বিশ্ব জুড়েই ডলারের চাহিদা বেড়েছে৷ অন্যদিকে টাকার মতোই পতন ঘটেছে ইউরো, পাউন্ড, জাপানের মুদ্রা ইয়েনেরও৷

ট্রাম্পের সিদ্ধান্তে টাকার পতন? ট্রাম্পের সিদ্ধান্তে টাকার পতন?
ট্রাম্পের সিদ্ধান্তে টাকার পতন?

নয়াদিল্লি: টাকার দামে রেকর্ড পতন৷ সোমবার ১ মার্কিন ডলারের বিনিময়ে টাকার দাম আরও ৬৭ পয়সা কমে দাঁড়াল ৮৭.২৯৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চিনের উপরে সোমবার নতুন করে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়ার পর গোটা বিশ্বে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে৷ যার জেরেই টাকার দামে আরও পতন হল বলে মত বিশেষজ্ঞদের৷

সোমবারই কানাডা এবং মেক্সিকোর উপরে ২৫ শতাংশ হারে আমদামি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প৷ অর্থাৎ এই দেশগুলিতে তৈরি পণ্য আমেরিকায় এলে সেগুলির উপরে অতিরিক্ত করের বোঝা চাপবে৷

শপথ নেওয়ার পর থেকেই একাধিক দেশের বিরুদ্ধে এরকম কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প৷ এর পর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও একই ধরনের শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ হুঁশিয়ারি দিয়েছেন ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকেও৷ যার অন্যতম সদস্য ভারত৷

আরও পড়ুন: ভারতের বাজেটে বাংলাদেশের জন্য কত টাকা বরাদ্দ? তিক্ততার জেরে কি কমল টাকার পরিমাণ, দেখুন তালিকা

এতদিন এই ধরনের শুল্ক চাপানোর হুমকি দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ এবার তিনি সত্যি সত্যিই সেই তিনটি দেশের বিরুদ্ধে এই পদক্ষেপ করলেন৷ বিদেশিমুদ্রা সংক্রান্ত বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা আরও জোরাল হল৷ এর পরেই টাকার দামে নতুন করে পতন ঘটে৷ শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮৬.৬২৷

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে গোটা বিশ্ব জুড়েই ডলারের চাহিদা বেড়েছে৷ অন্যদিকে টাকার মতোই পতন ঘটেছে ইউরো, পাউন্ড, জাপানের মুদ্রা ইয়েনেরও৷ দাম পড়েছে চিনের মুদ্রা ইউয়ান, ইনোনেশিয়ান রুপি এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওন-এর৷ দাম বেড়েছে অপরিশোধিত তেলের দাম নির্ধারণকারী ব্রেন্ট ক্রডের৷ এই পরিস্থিতিতে টাকার দামের পতন আটকাতে রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Rupee against Dollar: ট্রাম্পের বিরাট সিদ্ধান্ত, তলানিতে পৌঁছে গেল টাকার দাম! ‘নতুন যুদ্ধের’ আশঙ্কায় বিশ্ব

Next Article

Mahakumbha 2025: ‘অত‍্যন্ত দুর্ভাগ্যজনক’, মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের! তুমুল শোরগোল



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর