এরপরেই মঙ্গলবার চিনের দ্বিতীয় সর্বোচ্চ নেত্রী রীতিমতো লি কিয়াং হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য চিনের হাতে প্রয়োজনীয় টুলস রয়েছে। চিনা স্টেট নিউজ এজেন্সি শিনহুয়া থেকে জানা গিয়েছে যে, একটি ফোন কলে ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের কাছে চিনের প্রিমিয়ার লি কিয়াং বলেন যে, “চলতি বছর চিনের ম্যাক্রোইকোনমিক পলিসিতে একাধিক অনিশ্চয়তার বিষয়গুলি সম্পূর্ণ ভাবে বিবেচনা করা হয়েছে। আর তার জন্য চিনের কাছে পর্যাপ্ত পরিমাণ পলিসি টুল সংরক্ষিত রয়েছে। এখানেই শেষ নয়, লি আরও বলেন যে, প্রতিকূল বাহ্যিক প্রভাব থেকে সম্পূর্ণ রূপে রক্ষা পেতে পারে চিন। আর টেকসই এবং সুস্থ অর্থনীতি বজায় রাখার ব্যাপারে তারা সম্পূর্ণ ভাবে আত্মবিশ্বাসী।”