শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ট্রেন দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
ট্রেন দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি


ডেস্ক রিপোর্ট::  ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১০ লাখ টাকা ও আহতদের ৫ লাখ টাকা হারে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একইসঙ্গে ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে তিনি বলেন, রেলখাতে মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। শতাধিক প্রকল্পে লাখো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ রেললাইন ও সেতু সংস্কার না করা, সিগন্যালিং পদ্ধতি আধুনিকায়ন না হওয়ায়, মেয়াদোর্ত্তীণ ঝুঁকিপূর্ণ লোকোমোটিভ ও কোচের ব্যবহারের কারণে রেলপথ দিনদিন বিপজ্জনক হয়ে উঠছে। সরকার রেলকে গণমুখী করার লক্ষ্যে লাখো কোটি টাকা বিনিয়োগ করছে। অথচ পরিচালনার অদক্ষতায়, স্বল্প খরছে ঝুঁকিপূর্ণ রেললাইন ও সেতু সংস্কার না করা, মেয়াদোর্ত্তীণ কোচ মেরামত, দক্ষ জনবল তৈরির মতো ছোট ছোট যাত্রীবান্ধব প্রকল্পে রেল কর্তৃপক্ষ বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। ফলে নিরাপদ ও সাশ্রয়ী রেলপথ দিনদিন ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হয়ে উঠছে। একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্যমতে ২০২১ সালে ৪০২টি ছোট-বড় রেল দুর্ঘটনায় ৩৯৬ জন নিহত ও ১৩৪ জন আহত হয়েছে। ২০২২ সালে ৬০৬টি ছোট-বড় রেল দুর্ঘটনায় ৫৫০ জন ও নিহত ২০১ জন আহত হয়েছে।

জরুরি ভিত্তিতে এই ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের মুখোমুখি করা এবং রেলপথ নিরাপদ ও ঝুঁকিমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

The post ট্রেন দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি appeared first on Unitednews24.com.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর