বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

ডিএনসিসির গণশুনানিতে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬৯ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২৩:৩৯

ডিএনসিসির গণশুনানিতে হাতাহাতি। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গণশুনানির সময় বিএনপির কিছু লোকের চাঁদাবাজি নিয়ে অভিযোগ করায় জামায়াত নেতা মোস্তফা মাহমুনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-৫ এর বিশিষ্ট নাগরিক ও নগরবাসীর সঙ্গে গণশুনানি ও মতবিনিময়সভায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গণশুনানিতে নগরবাসীর নানা সমস্যা, নাগরিক সেবা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন মতামত নেওয়া হচ্ছিল। মোস্তাক আহমদ মাহমুদ তার নিজের পরিচয় দিয়ে এলাকার জলাবদ্ধতা, রাস্তার বেহাল দশা এবং ড্রেনেজ ব্যবস্থার অবনতি নিয়ে স্পষ্টভাবে বক্তব্য দেন। তার বক্তব্য চলাকালীন হঠাৎ করে বিএনপির কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও আমির হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে অশালীন ভাষা ব্যবহার করে এবং শারীরিকভাবে হামলা চালানোর অভিযোগে ওঠে।

হামলার শিকার মোস্তাক আহমদ মাহমুদ বলেন, ‘আমি শান্তিপূর্ণভাবে নাগরিক সমস্যা তুলে ধরছিলাম। পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’

এ ঘটনায় বিশৃঙ্খলার সৃষ্টি হলে দ্রুত ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নিন্দা জানিয়ে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘গণশুনানি একটি নাগরিক অধিকার। এখানে সব রাজনৈতিক মতাদর্শের মানুষ নিজস্ব বক্তব্য উপস্থাপন করতে পারেন। এই ধরনের সহিংসতা আমাদের গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করে।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম

অভিযোগ
গণশুনানি
জামায়াত নেতা
বিএনপি
হামলা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom