সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

ডিএসসিসির বাজার ব্যবস্থাপনা কমিটির অভিযান, লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২২৭ সময় দেখুন
ডিএসসিসির বাজার ব্যবস্থাপনা কমিটির অভিযান, লাখ টাকা জরিমানা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার বাজার তদারকি কার্যক্রম শুরু করেছে ডিএসসিসির ‘বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটি’।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর বাবু বাজার এলাকার নওয়াব ইউসুফ মার্কেটে এই তদারকি কার্যক্রম শুরু করা হয়। এ সময় ক্রেতা সাধারণের চলাচলের পথ সীমিত করে দোকান স্থাপন, বর্ধন করাসহ বিভিন্ন অপরাধে অবৈধভাবে পরিচালিত ২০ দোকানিকে এক লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়।

কমিটির সভাপতি ও ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহীদ উল্লাহ মিনুর নেতৃত্বে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। স্থায়ী কমিটির ৮ সদস্যের সঙ্গে এ সময় করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপাসহ করপেরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এই তদারকি কার্যক্রমে নেতৃত্ব দেওয়া কমিটির সভাপতি, কাউন্সিলর শহীদ উল্লাহ মিনু বলেন, ‘আমরা নবাব ইউসুফ মার্কেটের কাঁচা বাজার পরিচালনায় চরম অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। মার্কেটের কলাপসিবল গেট বন্ধ করে, দোকানের মধ্যবর্তী রাস্তা বন্ধ করে, চলাচলের পথ সরু করে অবৈধভাবে দোকান প্রতিষ্ঠা, বিদ্যমান দোকানকে বর্ধিত করে সেখানে বাজার ব্যবস্থাপনা করা হচ্ছে। আজকের তদারকিতে আমরা অনেককে জরিমানা, অনেক অবৈধ দোকানিকে উচ্ছেদ এবং অনেককে সতর্ক করেছি। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার লক্ষ্যে আমরা এই কার্যক্রম চলমান রাখব এবং পুরো করপোরেশন এলাকা জুড়ে আমাদের এই কার্যক্রম পরিচালনা করা হবে।’

নওয়াব ইউসুফ মার্কেটে তদারকি ও অভিযান প্রসঙ্গে প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘বাজার ব্যবস্থাপনায় অনিয়ম দূর করা এবং ক্রেতাদের সুবিধা নিশ্চিতের লক্ষ্যে দক্ষিণ সিটির মেয়রের নির্দেশে এবং বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতির নেতৃত্বে আজ আমরা নওয়াব ইউসুফ মার্কেটে তদারকি কার্যক্রমে অংশ নিয়েছি। এ সময় বিভিন্ন অনিয়মের জন্য আমি ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ত্রপা ৪৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেছে। সবমিলিয়ে আজকের কার্যক্রমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে স্থাপিত ও বর্ধিত ২০ দোকানিকে উচ্ছেদ করা হয়।’

উল্লেখ্য, দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ৫ম বোর্ড সভায় নয় সদস্য বিশিষ্ট ‘বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটি’ গঠন করা হয়।

আজকের কার্যক্রমে কমিটির সভাপতির পাশাপাশি কমিটির সদস্যদের মধ্যে সাধারণ আসনের কাউন্সিলরদের মধ্যে ৬৪ নম্বর ওয়ার্ডের মাসুদুর রহমান মোল্লা, ৬৮ নম্বর ওয়ার্ডের মাহমুদুল হাসান, ২২ নম্বর ওয়ার্ডের জিন্নাত আলী, ৬১ নম্বর ওয়ার্ডের জুম্মন মিয়া এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ডের নাজমা বেগম, ২১ নম্বর ওয়ার্ডের সেলিনা খান ও ২ নম্বর ওয়ার্ডের মাকসুদা শমসের তদারকি কার্যক্রমে অংশ নেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর