মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

ডিমের পোলাওয়ের রেসিপি, how to make egg pulav– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৬৮ সময় দেখুন
ডিমের পোলাওয়ের রেসিপি, how to make egg pulav– News18 Bangla


শিখে নিন নতুন স্বাদের রেসিপি ডিমের পোলাও

photo: Egg Polao

পোলাও মানেই মাংস বা কাজু, কিসমিস দেওয়া মিষ্টি মিষ্টি নিরামিষ পদ নয়৷ বরং পোলাওকে করে তুলতে পারেন একদম অন্যরকম৷ শিখে নিন তেমনই এক রেসিপি৷

কী কী লাগবে

সেদ্ধ ডিম-৩,৪টে
চাল-দেড় কাপ
আদা, রসুন বাটা-দেড় চা চামচ
কাঁচা লঙ্কা-১,২টো
পুদিনা-একমুঠো
ধনেপাতা-একমুঠো
পেঁয়াজ-১টা মাঝারি (মিহি করে কুচনো)
আলু, গাজর, কড়াইশুটি-১ কাপ
তেল-২,৩ টেবল চামচ
নুন-স্বাদ মতো
জল-আড়াই কাপ
তেজপাতা-১টা
শাহ জিরে-আধ চা চামচ
স্টার আনিজ-১টা
নাটমেগ-১টা ছো
লবঙ্গ-৬টা
ছোট এলাচ-৪টে
দারচিনি-২ ইঞ্চি
জয়িত্রী-২টো স্ট্র্যান্ড

কীভাবে বানাবেন

সেদ্ধা ডিমের খোসা ছাড়িয়ে কাঁটা দিয়ে চিরে নিন৷ চাল ৩০ মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিন৷ ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচা লঙ্কা একসঙ্গে কুচিয়ে নিন৷ এবার প্রেশার কুকারে তেল গরম করে সব মশলা ফোড়ন দিন৷ এর মধ্যে পেঁয়াজ দিয়ে সোনালি করে ভেজে আদা, রসুন বাটা দিয়ে দিন৷ সুন্দর গন্ধ বেরোলে আলু, কড়াইশুটি ও গাজর দিয়ে ২ মিনিট নাড়ুন৷ ধনেপাতা-কাঁচালঙ্কার মিশ্রণ দিয়ে ২ মিনিট নেড়ে জল ও নুন দিয়ে সিদ্ধ হতে দিন৷ এই সময়ের মধ্যে ডিম হালকা ঘিয়ে ভেজে নিতে পারেন৷ সব্জি আধা সেদ্ধ হলে চাল ও ডিম দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে ১-২টো হুইসল দিয়ে নামিয়ে নিন৷

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর