মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ডেঙ্গু আক্রান্ত আরও ৩৯ জন হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১০৩১ সময় দেখুন
ডেঙ্গু আক্রান্ত আরও ৩৯ জন হাসপাতালে ভর্তি


ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ১০ জন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪, ঢাকা উত্তর সিটিতে ৫, ঢাকা দক্ষিণ সিটিতে ৮, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে দুই জনের।

এর আগে, ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১৩ জনের মৃত্যু হয়। আর আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom